চীনে ৫জি চালু
চীনের রাষ্ট্রীয় তিন টেলিকম অপারেটর দেশটিতে চালু করলো ৫-জি ওয়্যারলেস প্রযুক্তি।শুক্রবার আগামী প্রজন্মের এই তারহীন নেটওয়ার্কটির সেবা চালু করে চায়না মোবাইল (সিএইচএল) চায়না টেলিকম (সিএইচএ) এবং চায়না ইউনিকম (সিএইচইউ)।
প্রতি মাসে ৩০জিবি ডাটার জন্য ১২৮ ইয়েন প্যাকেজে এই ক্ষিপ্রগতির ইন্টারনে সেবা চালু করে অপারেটরগুলো।
চীনের বৃহত্তম মোবাইল অপারেটর চায়না মোবাইল দেশটির বেইজিং, সাংহাই, গুয়াংজু এবং শেনঝেনসহ ৫০টি শহরে ১৮ মার্কিন ডলার মাসিক খরচে বাণিজ্যিক ভাবে ৫-জি সেবা দেয়া শুরু করেছে এই তিন মোবাইল অপারেটর।
সেবা দিতে প্রায় ১২ হাজার ৫জি বেজ স্টেশন স্থাপন করা হয়েছে বলে জানিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা সিনহুয়া।
পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমান ৪-জি নেটওয়ার্কের তুলনায় শতগুণ দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা হিসেবে চালু হচ্ছে ৫-জি। এতে এইচডি মানের একটি মুভি ডাউনলোডে এক সেকেন্ডের কম সময় লাগবে। ভার্চ্যুয়াল রিয়েলিটি অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হবে না। এর বাইরে চালকবিহীন গাড়ি, কারখানায় আরও বেশি স্বয়ংক্রিয় প্রযুক্তি, ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নানা যন্ত্রপাতি নিয়ন্ত্রণের মতো কাজ সহজ হবে এতে।
এদিকে টেলিকম বিশেষজ্ঞ জেফেরিস ধারণা করছেন, আগামী ২০২০ সালের মধ্যে চীনে ১১০ মিলিয়ন মানুষ ৫জি নেটওয়ার্ক সেবা ব্যবহার করবে।